সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতকে মারধর বিষয়ে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি কেউ বহিরাগত বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হয়ে ক্যাম্পাসে বেড়াতে বা ঘুরতে এলেই তাকে মারধর করা কোন 'বিশ্ব' বিদ্যালয়ের শিক্ষার্থীসুলভ আচরণ নয়।অথচ দুঃখজনক হলেও সত্য দেশের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী ইমতিয়াজ বেগ নামের এক ব্যক্তিকে দুই ভাগ্নীসহ মেরে রক্তাক্ত করেছে।তাদের দোষ ছিল কার্জন হল সংলগ্ন এলাকায় বেড়াতে যাওয়া ও একটি লেকের পাশে বসা।ঢাবির চার প্রখর মেধাবী এটা সহ্য করতে পারেনি।আহ!
ঢাবির এসব শিক্ষার্থীরা জানে কি না জানিনা প্রতিদিন শত শত বহিরাগত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসে এবং এরমধ্যে শিক্ষিত অশিক্ষিত উভয় শ্রেণী রয়েছে।পরিবার,সহকর্মী,স্ত্রী বা প্রেমিকা নিয়ে ঘুরতে আসে এবং প্রতি শুক্রবার জাবির নিয়মিত শিক্ষার্থীরা এসব দর্শনার্থীর উপচে পড়া ভীড়ে খাবার পর্যন্ত পায়না।এমন ঢাবিতে হলে ঢাবির ঐসব 'বহিরাগত এলার্জি সম্পন্ন' ব্যক্তিরা কি কান্ড করতো আল্লাহ মাবূদ জানে।

এসব কথা এ কারণে বললাম যে ঢাবির কিছু অথবা বেশ কিছু শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে খুবই নেতিবাচক ধারনা বা মন্তব্য করেন।এদের কাছে জাবি যেন নিন্দার পাত্র।অথচ আজ পর্যন্ত জাবিতে কোন দর্শনার্থীর উপর এভাবে হামলার ঘটনা ঘটেনি।
মূলকথা প্রতিষ্ঠানের সম্মান নিজেদের কর্মের উপর নির্ভরশীল।আমরা আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসুলভ আচরণ ফিরিয়ে আনবে এবং দেশের ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান রক্ষায় আরো সচেতন হবে।
বিশ্ববিদ্যালয় হোক বিশ্বমানের ,বিশ্বলোকের-মানবকল্যাণের ।
পাঠ অনুভূতি