মৃত্যূত্তর হলেও তোমাকে চাই
খোলা প্রান্তরে বা সবুজ মাঠে বিভ্রান্তিকর চন্দ্রাঘাতে
কিংবা কুয়াশাস্নাত অর্ধ আলোয় না পাই
এক অকল্পনীয় অশরীরী পৃথিবীতে চাই-
তোমার বুকে কান পেতে হৃত্পিন্ডের কথা শুনতে ।
খোলা প্রান্তরে বা সবুজ মাঠে বিভ্রান্তিকর চন্দ্রাঘাতে
কিংবা কুয়াশাস্নাত অর্ধ আলোয় না পাই
এক অকল্পনীয় অশরীরী পৃথিবীতে চাই-
তোমার বুকে কান পেতে হৃত্পিন্ডের কথা শুনতে ।
যেখানে খাঁখাঁ রোদ কিংবা নিপুণ ছায়া,
জনাকীর্ণ কিংবা জনশূন্যতা,
আমার আর পুতুলের আদিপ্রণয়ের মাঝে বাধা হবেনা ।
তুমি,হ্যাঁ তুমিই-
আমার শ্বাশ্মত স্বপ্ন,সুখকেন্দ্র,পাঠ্য,গন্তব্য সেই আরাধ্য মানবী ।
৬ নভেম্বর, ২০১৪