দুঃস্বপ্নের পুনরাবৃত্তি আমার
সঙ্গে তীব্রভাবে ঘটে থাকে।একই জাতীয় স্বপ্ন দেখে যাচ্ছি বছরের পর
বছর।আপনাদের সঙ্গে ঘটে কি না সেটা জানিনা তবে আমি একই বা এক জাতীয় স্বপ্ন
অনেকবার দেখেছি এবং এখনো দেখি।
একটা স্বপ্ন খুব দেখি।আমি মাঠে ঘাটে খালে বা যেকোন জায়গায় গিয়েছি বা হাঁটছি।হঠাত্ এক হাত দূরে দূরে সাপ আর সাপ।ফণা তুলে আছে।নানা জাতের চলমান সাপ।সেই সাপ ডিঙিয়ে পথ চলা যেইসেই কথা না।প্রাণের ভয়ে লাফিয়ে লাফিয়ে সাপের কামড় থেকে বাঁচতে গিয়ে ঘুম ভেঙে যায়।ঘুম ভাঙলে যেসব জায়গায় কামড় খেয়েছি বলে শঙ্কা হয় যেমন পা,কোমর এমন কি পিঠ তা নিরীক্ষা করি,ধুঁকধুঁক বুকে।কি এক অযৌক্তিক কারণে শরীরে যেন সাপের কামড়ের একটা রেষ থেকে যায়।সারা দিন ভয়ে থাকি সাপ কিংবা বিপদের!

আরেকটা স্বপ্ন দেখি বারবার। যেকোন ভবনের সিঁড়ি বেয়ে উপরে উঠছি বা নিচে
নামছি।যখন নিচের দিকে তাকাই দেখি সিঁড়িতে রেলিঙ নাই এবং আমার পা সরসর করে
পিছলে যাচ্ছে।আতঙ্কে পিলে চমকে পতন ঘটে শূন্যে।অবশ্য পড়ে যাওয়ার আগেই আমার
ঘুম ভেঙে যায়।
আবার কিছু স্বপ্ন দেখি মৌসুমী।দেখি যে পরীক্ষা দিতে গেছি দেরি করে,পরে আমাকে স্যার প্রশ্ন দিছে।প্রশ্ন ভরে আছে উচ্চতর গণিতে অথচ আমার বিষয় সাংবাদিকতা ।আমি স্বপ্নে চোখ মুছি দুঃখে।
আরেকটা স্বপ্ন দেখি বারবার।পরীক্ষার পর এটা দেখি । আমার রেজাল্ট নিয়ে।কি ফল হয়েছে এটা দেখি।যখনই নিজের স্কোরের দিকে তাকাই তখন স্বপ্নের বিজ্ঞপ্তিবোর্ডটি ঘোলা হয়ে যায়...আমি অনিশ্চয়তায় ঘুম ত্যাগ করি।
আরো কিছু স্বপ্ন আছে যেগুলো বারবার দেখি। তারমধ্যে আদিভৌতিক,আকাশে গমন,পৃথিবী ধ্বংস,মহাপ্লাবন ইত্যাদি আছে।
২০.১১.২০১৪