সর্বশেষ

মালিকের চামড়া/তুলে নেব আমরা

'মালিকের চামড়া/তুলে নেব আমরা'
এই শ্লোগানের মাঝে নিজেকে হারিয়ে ফেলতে পারলে মানুষ হিসেবে জন্মের সার্থকতা পেতাম।
'মালিকপক্ষের সবাইকে অথবা সরকারের লোকদের জীবন নিতে দিক আমাদের,আমরা সবাই টাকা উঠাইয়া ১ লাখ করে দিয়ে দেব জীবনের দাম।'কোন শ্রমিকদেবের মুখে এই কথা শুনলেই আনন্দে উদ্বেলিত হই আমি।এই বোধটুকু যে খুব দরকার হারামখোর,নিমকহারাম পুঁজিবাদীদের ধ্বসিয়ে দিতে।

সারাদেশে শোক পালন করছে,১মিনিট নিরবতাও পালন করা হচ্ছে। কী হবে তা দিয়ে, শুকাবে ক্ষত?
বরং এতে তাজরীনদের শরীর প্রদর্শনের উপলক্ষ তৈরি হয়। তাজরীনের বাবা অথবা স্বামীদের রাজনীতির খোরাক হয়। কিছু হয়না পোশাকদেবতাদের পরিবারের।

আগুন লাগানোর সাথে জড়িত,প্রতিটি মালিকপক্ষ,রাজনীতিজীবী বদমাসদের ফায়ারিং স্কোয়াডে নিয়ে মেরে ফেললে নিজেকে 'শ্রমিকদেবতা অথবা দেবীদের' সঙ্গে একই কাজে জড়িত হতাম।

এই লেখাটি লেখার মধ্যেই সাভারের বাইপাইলে আরেকটি গার্মেন্টে আগুন 'লাগানো' হয়েছে।
আর সহ্য হয়না। হে ঈশ্বর,এবার যেন কোন দেবদেবীর জীবন না যায় অকৃতজ্ঞ মানুষদের জন্য

27.11.2012
পাঠ অনুভূতি