সর্বশেষ

হৃদয়সূচি

জেগে আছি-
ঘুমের কাছে যাবো বলে
নয়টি স্বপ্ন পরবো গলে
নকশী কাঁথা গায়ে দিয়ে খেলবো দুজন
কানামাছি ।

জেগে আছি-
মৃত্যুপূর্ব সুপ্ত আশা
তোমার বুকে বাঁধবে বাসা
এই কামনায় হেমন্তের এই শেষের বেলায়
মরে বাঁচি।
জেগে আছি-
অল্পস্বল্প গল্প নিয়ে
তোমার কাঁধে কামড় দিয়ে
বক্ষ জুড়ে থাকবো গেঁথে এই তো আমার
হৃদয়সূচি ।
[আলহামদুলিল্লাহ,প্রকল্পের কাজ শেষ। আনন্দে কিছু লিখতে মন চাইলো,তাই লিখেছি। এখন ঘুম দিতে হবে,কোন কথা হবেনা.....]

27.11.2014
পাঠ অনুভূতি