কাস্ত্রো কাস্ত্রো আমাদের কাস্তের কান্ডারী
কাস্ত্রো কাস্ত্রো গরীবের বিপ্লবের ভান্ডারী
কাস্ত্রো কাস্ত্রো শিখিয়েছো সাম্যের মন্ত্র
কাস্ত্র কাস্ত্র ভেঙেছিলে পুঁজিবাদী যন্ত্র
কাস্ত্রো কাস্ত্রো, মনে আছে, রইবে
সংকটে, পরাজয়ে, বিজয়ে কি নীরবে
কাস্ত্রো কাস্ত্রো, দেখা হবে বারবার ময়দানে
সাম্য, জীবন ও ভালবাসার টানে আর গানে।
তুমি হাভানার মাটি থেকে পৃথিবীকে কাঁপিয়েছো,
তুমি কিউবার ভূমি থেকে পুঁজিবাদকে নাচিয়েছো
তুমি ঘাড় ধাক্কা দিয়েবের করেছে সব ভোগবাদী
তুমি মানুষের কথা বলেছো শেষ ও আদি
ফিদেল ফিদেল. বিপ্লবী ফিদেল কাস্ত্রো
প্রিয় কমরেড, সৎকারের পরে ফের তুমি ফিরে এসো।
