সর্বশেষ

সত্‍ মানুষ এখনো বিলুপ্ত হয়ে যায়নি

গত ২৩ নভেম্বর বটতলার দোকান থেকে ৩০ টাকা ফ্লেক্সিলোড দিতে নাম্বার লিখতে বললাম । পরে একটা নাম্বার ভুল লিখলে অন্য জায়গায় চলে যায় ।গতকাল সেই নাম্বারে কল দিলাম এবং বিস্মিত !ভদ্রলোক অপেক্ষা করছিলেন কেউ একজন তাঁকে কল করবে এবং তিনি এই টাকা তার নাম্বারে ফেরত দেবেন ।তিনি নাকি তার পরিচিত অনেককেই কল করেছেন যে তারা টাকা পাঠিয়েছে কিনা । ৩০ টাকার বোঝা তিনি টানতে রাজি নন ।
গতকাল আমার নাম্বারে ৩০ টাকা এলো,তারপর ঐ ভদ্রলোকের কন্ঠ'টাকা পেয়েছি কি না 'এবং আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে-
সত্‍ মানুষ এখনো বিলুপ্ত হয়ে যায়নি ।

26.11.2014
পাঠ অনুভূতি