যদি সাপ ও বাঘ এ দুটির যেকোন একটির সঙ্গে বেঁচে থাকার সংগ্রামে যাওয়ার কোন
পরীক্ষা আসে তবে আমি বেছে নেবো বাঘ।সাপকে আমি এড়িয়ে চলি।ভয়ও পাই ভীষণ!এই ভয়
থেকে মানুষরূপী সাপ দেখলে আঁতকে উঠি।আমার চারপাশ সাপেরা ঘিরে ফেলছে ধীরে
ধীরে ; ছোবলের অভিলাষে।সময়কে কেটেছেটে যদি জীবনের ছায়াছবি থেকে সর্পের
অংশটুকু ফেলে দেয়া যেতো তবে অসমাপ্ত জীবনের পূর্ণদৈর্ঘ ছবিটি ট্রাজেডির
মাধ্যমে শেষ হওয়ার শঙ্কাটি আর থাকতোনা !?।
২৮.১১.২০১৫
২৮.১১.২০১৫