আমি আর তুমি ঠিক এই রকম সময় কাটিয়েছি
কত বার যে তুমি বিনা উস্কানীতে আমাকে ভূপাতিত করেছো আকাশ থেকে
( আমরা রাশিয়া আর তুরস্ক)
আমি বেঁচে আছি
শুধু স্বপ্নগুলো ভেঙে গেছে,ধ্বংস হয়েছে সুখোই-২৪ এর মত ।
কত বার যে তুমি বিনা উস্কানীতে আমাকে ভূপাতিত করেছো আকাশ থেকে
( আমরা রাশিয়া আর তুরস্ক)
আমি বেঁচে আছি
শুধু স্বপ্নগুলো ভেঙে গেছে,ধ্বংস হয়েছে সুখোই-২৪ এর মত ।
তোমার সঙ্গীর অভাব নেই,আঠাশটিরও অধিক,ডাক দিলেই তোমার গন্ধে চলে আসে তারা
(তুমি আগ্রাসী ন্যাটোভুক্ত প্রেমিকা,ভয়ঙ্কর)
আমার কেউ নেই,হাতেগোনা কিছু আহত ছাড়া
তাই চুপ করে থাকি,একবার ক্ষেপে যাওয়ার আশায়
যখন
আবেগের নিউক দিয়ে ঝলসে দেবো খুনী তোমাকে
শোষিতের উত্থান পদচিহ্নে ভরে ফেলবে আত্মকেন্দ্রিক ইস্তানবুলকে।
আমি আর তুমি
নিরবে কাঁপাই ভূমি
মহারক্তপাতের জলে স্বপ্নরা বেঁচে ওঠে
খিলখিল করে হাসি তোমারে দেখে
করুণায়,যাচিত ঘৃণায়
একা ও সুদৃঢ় এবার আমি ও আমার সবকটি অনুনয় ।
২৮.১১.২০১৫