আমি রক্তিম আভায় স্নিগ্ধ নীল খুঁজি,
ভয়াবহ সাম্প্রদায়িকতার মাঝে মেলবন্ধন,
আমি প্রেম বলতে মানবিকতা বুঝি
সাঁড়াশি অশিষ্টাচারে নিষ্পাপ ক্রন্দন ।
ভয়াবহ সাম্প্রদায়িকতার মাঝে মেলবন্ধন,
আমি প্রেম বলতে মানবিকতা বুঝি
সাঁড়াশি অশিষ্টাচারে নিষ্পাপ ক্রন্দন ।
আমি ঝড়ের রাতে বিজলী দেখি
বিষাক্ত অবয়বে মৃদু ভালবাসা
আমার ফণীমনসায় আকর্ষণ সেকি
ঝুঁকিযুক্ত ধুতুরায় দেখি আশা।
আমি সশস্ত্র জনতার চোখে আগুন জ্বালি
নিরস যুবকের রক্তে জাগাই উত্তেজনা
আমার ছায়া লম্পটদের চোখের বালি
টগবগে কিশোরী মনের জানা-অজানা।
আমি প্রবল বাসনা সাধ্বী নারীর
তীব্র স্তব্ধ সব উন্মত্ত কামনা
আমার পদচাপাতে হবেনা বাহির
প্রেয়সীর দোহাইয়ে রইনা আনমনা।
আমি মহাধ্বংস এ জগতের ভবিষ্যতের চির আতঙ্ক
আমার সব ক্ষোভ-দ্বেষ-প্রেম ধরা গিলেছে
আমি বিস্ফোরিত সৃষ্টভস্ম ক্রুদ্ধরুদ্ধ অসংখ্য-
বার অপূর্ণ;পৃথিবী অপরাধী এই তো মিলেছে !
নভেম্বর ২৪, ২০১৩
বিষাক্ত অবয়বে মৃদু ভালবাসা
আমার ফণীমনসায় আকর্ষণ সেকি
ঝুঁকিযুক্ত ধুতুরায় দেখি আশা।
আমি সশস্ত্র জনতার চোখে আগুন জ্বালি
নিরস যুবকের রক্তে জাগাই উত্তেজনা
আমার ছায়া লম্পটদের চোখের বালি
টগবগে কিশোরী মনের জানা-অজানা।
আমি প্রবল বাসনা সাধ্বী নারীর
তীব্র স্তব্ধ সব উন্মত্ত কামনা
আমার পদচাপাতে হবেনা বাহির
প্রেয়সীর দোহাইয়ে রইনা আনমনা।
আমি মহাধ্বংস এ জগতের ভবিষ্যতের চির আতঙ্ক
আমার সব ক্ষোভ-দ্বেষ-প্রেম ধরা গিলেছে
আমি বিস্ফোরিত সৃষ্টভস্ম ক্রুদ্ধরুদ্ধ অসংখ্য-
বার অপূর্ণ;পৃথিবী অপরাধী এই তো মিলেছে !
নভেম্বর ২৪, ২০১৩