মেঘনাদের মত পরাজিত আমি দেবতাদের মত তোমাদের কাছে
আমাকে খলনায়ক করো
তোমাদের এইডস আক্রান্ত ইতিহাসে
পাতায় পাতায় আমার দোষকীর্তন করে
লীলাখেলায় মত্ত হইয়ো
দিবসে ও রাত্রিতে ।
আমাকে খলনায়ক করো
তোমাদের এইডস আক্রান্ত ইতিহাসে
পাতায় পাতায় আমার দোষকীর্তন করে
লীলাখেলায় মত্ত হইয়ো
দিবসে ও রাত্রিতে ।
আমি তবু মেঘনাদই,তোমাদের ইন্দ্রের ঘাড় মটকে দেওয়া বজ্রমানব ।
[মেঘনাদ-৩]
১৬.১১.২০১৫
[মেঘনাদ-৩]
১৬.১১.২০১৫