১৯৮৯ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম মহানায়ক,জাতীয়
সমাজতান্ত্রিক দলের ( জাসদ ) অন্যতম প্রতিষ্ঠাতা মেজর আব্দুল জলিল
মৃত্যুবরণ করেন ...তাঁর আত্মার প্রশান্তি কামনা করি ।
১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে তিনি ৯ নং সেক্টরে বীরবিক্রমে যুদ্ধ করেন। বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম পথিকৃত্ তিনি । আদর্শগত দ্বন্দ্বের কারণে তিনি তারই প্রতিষ্ঠিত জাসদের সভাপতিত্ব ছেড়ে দিয়ে দল ত্যাগ করেন।
স্বাধীনতার পর পরই ভারতীয় মিত্রবাহিনীর চুরি ও লুটতরাজ ঠেকাতে তিনি একাই লড়েছিলেন। তিনি প্রতিবাদ করায় তাকে বন্দি করে ভারতীয় বাহিনী।তার স্বাধীন করা রাষ্ট্রে তিনিই হলেন প্রথম রাজবন্দি!
মেজর জলিলের লেখা ' অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা ' বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্য দলিল।এই বইয়ে তিনি লিখেছেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান কিছুতেই উল্লেখযোগ্য ছিলনা,বরং ভারত বাংলাদেশের স্বাধীনতা সূর্য ছিনিয়ে নিতে চেয়েছিল ।তিনি বলেন,ভারত যে অস্ত্র দিয়েছে তা প্রবাসী বাংলাদেশ সরকার অর্থ দিয়ে কিনেছে এবং ভারতের চুরি মনোভাব ধরা পড়ে ৯৩ হাজার পাকিস্তানি সৈন্যের ও পতিত সেনা ক্যাম্পের অস্ত্র লুট করে ট্রাক ভরে পাচার করার মধ্য দিয়ে।
মেজর জলিল তার বইয়ে দুঃখ করে বলেন,রেসকোর্স ময়দানের আত্মসমর্পন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গণি উসমানির অনুপস্থিতিই এদেশের সার্বভৌমত্বে ভারতীয়দের আঘাতের শুরু যা আজ পর্যন্ত চলছে।তিনি জহির রায়হানের মৃত্যুর ভিন্ন বয়ান দেন।
মেজর জলিল শতকে দ্বিতীয়টি জন্ম নেবে কি না জানিনা,তবে তার অবমূল্যায়নে জাতি হিসেবে আমরা অনেক পিছিয়ে যাবো এটা বলে দিতে পারি ।
মুক্তিযুদ্ধের এ বীরসেনানীর মৃত্যুদিবস পালন করতে কতটা উদাসিন আমরা!অথচ কোথাকার মান্না ফান্নাদে,ঋতুপর্ণ ও সাম্প্রদায়িক বঙ্কিম, বঙ্গবিরোধী রবীন্দ্রনাথ ও পুস্তক ব্যবসায়ী সুনীলের মৃত্যুতে এদেশের মিডিয়া গভীরভাবে শোকাহত হয়,বাল্যবুদ্ধিজীবীর প্রিয় তরুণেরা ওয়াল ভরে ফেলে কেঁদেকেটে!আর এখন?কোথায় তোমরা হে স্বাধীনতা ভোগকারী অকৃতজ্ঞ
তরুণ ও তরূণী?
যার জীবনের ঝুঁকিতে এই বাংলার পূর্ব দিগন্তে রক্তিম সূর্য উঠেছে,যার প্রতিবাদের মুখে আগ্রাসী অপশক্তি দেশত্যাগে বাধ্য হয়েছে, স্বাধীন বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের যিনি নেতৃত্ব দিয়েছেন তাঁর মৃত্যু দিন চলে যায় নিরবে নিভৃতে ! হ্যাঁ,এটাই আমাদের চেতনার বর্তমান রূপ,প্রকৃত মুক্তিযোদ্ধাকে মূল্যায়নে এই অবহেলা কি আমাদের সচেতন ব্যর্থতা, নাকি অসচেতন ঔদ্ধত্ব্য?
১৯ নভেম্বর, ২০১৩