আমার আর প্রেমে পড়তে ইচ্ছে হয়না
মানুষের জট দেখে লজ্জিত হওয়া,সেলফোনের পর্দায় একদৃষ্টিতে
তাকিয়ে কিসের কিছু অপেক্ষা
আমার প্রেমবোধকে দ্বান্দ্বিক বিষাদে ঘিরে রাখে কেউ জানেনা
আমার আর প্রেমে পড়তে এতটুকু ইচ্ছে হয়না ।

আমার একনায়কতান্ত্রিক ভাবনার জগতে অনুপ্রবেশ
কোন সাম্রাজ্যবাদী নীলনারীর যাচিত অভিলাষ
আগ্রাসনের পর আগ্রাসন হাতে ধ্বংসাত্মক লালনকশা
আমার আর প্রেমে পড়তে একফোঁটা ইচ্ছে হয়না ।
আমার স্বেচ্ছাচারী মনতন্ত্র প্রায় পতনের হুমকীর মুখে
আধিপত্যবাদী উদারতন্ত্রের বাহক প্রবল প্রভাবশালী প্রেমিকার উপস্থিতিতে
উগ্র একাকীত্ববাদও দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি দেয়না
আমার প্রেমে পড়তে আর একবিন্দু ইচ্ছে হয়না ।
প্রেমিকা,তুমি প্রেমের দোহাইয়ে মনোজগতে উপনিবেশ সৃষ্টিকারী
আমিতো জানি কিছুদিন পরে লুটেপুটে খেয়ে নিজেকে করবে ভারী
কলোনির পর কলোনি গড়বে সেটাই তোমার জন্ম-আশা
আমার আর প্রেমে পড়তে এতখানি ইচ্ছে হয়না ।
আমি একা,আমি ধ্রুব,আমার কেন্দ্র আমি
তুমি ধোঁকা,পরিবর্তনশীল,তোমার অবৈধ পরিধি
আমার জীবন আমার হাতে অন্য কারো কখনোনা
আমার আর একবারো প্রেমে পড়তে ইচ্ছে হয়না ।
১৯ নভেম্বর, ২০১৩