সর্বশেষ

কুন্ডলী


নিরবতার কুন্ডলীতে পাকিয়ে যাচ্ছি আমরা,
আমাদের কন্ঠ,প্রতিবাদী ভাষা,ভালবাসার প্রতিশব্দ, সহযোগিতার মনোভাব
নিরবতার কুন্ডলীতে পাকিয়ে যাচ্ছে প্রতিনিয়ত ।
এখন চারপাশে নারকীয় উল্লাস,পৈচাশিক সুখের বীণ
এখন পুঁজিবাদে নাক ডুবিয়ে দিয়েছে নামকরা কমরেডগণ-
সুবিধাবাদী নাম ধারণ করেছে উদারতাবাদীর-
এখন মিথ্যার সময়,সত্যরা দলবেঁধে কুন্ডলী পাকিয়ে আছে
নিরব সে কুন্ডলী,নির্মম ও সত্য হত্যাকারী ।

December 23, 2014 at 9:31pm
পাঠ অনুভূতি