তোমাকে পেতে পরিবর্তন করেছিলাম সমরনীতি,
অসম্পন্ন পূর্বস্থিরতা মেরামত করেছি দরদ দিয়ে
বোবা সন্ন্যাসব্রত হৃদয়ে গোধূলীর গাঢ় নীল
অলীক বিন্যাসে নেত্রকে বিশুদ্ধ আদ্র করে-
নয় মাসের দুর্বল স্বপ্নরা ধ্যাড়ধ্যাড় করে হেঁটে যায়
বিনম্রতার লেশ নেই,আমার সৃষ্টিতে আমারই পরাজয় ।
ওদিকে তুমি আলোর গতিতে ভিন্ন মাত্রায় সম্প্রসারিত
ব্যভিচারের প্রবল স্রোতে আনন্দচিত্তে নৃত্যরত-
হৃদয় ভূখন্ডে মিথ্যার শাবলে খুঁড়ে নর্দমা কেটেছো ;
ওখানে বহুমুখী শরীরলোভী অজস্র কীট কিলবিল করে
স্নিগ্ন সন্ধ্যায় ; ভর দুপুরে, শুভ সকাল ও গভীর রাতে ।
মনেতে বেঁধে রাখার যে প্রলয় তুলেছিলাম;
সর্পের সঙ্গে গেয়েছিলাম সাম্যগীত;সুখ বেচে অসুখ এনেছিলাম
বিব্রত ও আঘাতপ্রাপ্ত হয়ে সব কিছু আজ গুটিয়ে নিলাম ।
এখন বেঁচে থাকা মানে ব্যর্থতাবিলাসীতা
তুমি মানে এক সস্তা পতিতা-
লিবিবদ্ধ আছে আমার দগ্ধ অভিধানে
যতদিন না সূর্য উদিত হয় পশ্চিম আকাশে ।
এখন বেঁচে থাকা মানে আমাকে কোন দিন মনে করবেনা-
গলাটিপে হত্যা করবে আমার স্মৃতিগুলো
এখন বেঁচে থাকা মানে তোমার প্রতি অজস্রবার খাঁটি ঘৃণা
খুঁচিয়ে উপড়ে ফেলা তুমি সম্পর্কিত ভুলও ।