দিন ভর কনকনে শীত,উষ্ণতার বৃহত্তর অপ্রাচুর্য
মায়া ও প্রেমহীনতায় হিমাগারে জমে গেছি,
অল্প ইচ্ছে-নীল বসনার কারো সঙ্গে হাঁটা,
ভাঁপা পিঠা অথবা সরিষা ভর্তার সঙ্গে চিতই খেতে খেতে কথা বলা,
হাত ধরে তাপ উত্পাদনের সাফল্যমন্ডিত ঈষত্ প্রচেষ্টা
কিছুই হয়নি-হৃদয় ও শরীর জুড়ে করুন সুরে আবহ সংগীত বেজেই চলেছে :-

' কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়......'