সর্বশেষ

না পাওয়ার নীলস্রোত

অনাকাঙ্খিতভাবে অকার্যকর অসহায় অভিলাষ জাগে
কারো হাত ধরে কুয়াশা ভেদ করে পিচঢালা পথে হাঁটতে,
একটি ভাঁপা পিঠা বিভক্ত করে খেতে,
মুখ দিয়ে শীত প্রকাশক ধোঁয়া বের করে নিরবচ্ছিন্ন গল্প করতে।


অসময়ে বাহুতে বন্দি হওয়ার প্রবল বাসনার উন্মেষ,
চোখের কাজল মুছা,পৌঁছে দেওয়া শেষপথ পর্যন্ত,
বিবর্ণ পাতাটির মত সতেজ থাকার দ্বন্দ্বমুখরতা
অন্যদের কানাঘেঁষার বিষয় হতে তীব্র উদ্দীপনা দেয় ।

কাঙ্খিত কার্যকর স্বাভাবিক উপায়ে আমি প্রাপ্তিহীন
আড়ালে সঙ্গিহীন থেকে যাই,দুর্ভেদ্য একাকীত্ত্ব খন্ডিত করতে কেউ আসেনা
ছটফট করে লাল ইটের ছোট্র ঘরে আমার কুমারাত্মা ।

কোন মানবীর মুখোদয় হয়না,কোন রাঁধা আমার জন্য বিরহে থাকেনা
কৃষ্ণ অপ্রত্যাশিত বেদনার দাপটে ঝরে পড়ে প্রত্যহ ক্ষয়ে ক্ষয়ে
বির্দীর্ণ হৃদয়ে না পাওয়ার নীলস্রোত দ্রুতবেগে যায় বয়ে
December 13, 2014 at 8:21pm
পাঠ অনুভূতি