মাঝেসাঝে
দুইটি চিতই পিঠা ধনে পাতা ও সরিষা ভর্তা দিয়ে খাওয়ার মধ্যে চরম তৃপ্তি
লুকিয়ে থাকে । সন্ধ্যায় পরিচিত কেউ কেউ সুপারিতলার পিঠাচত্ত্বরে আমাকে পিঠা
খেতে দেখে বলে,কি রে কি খবর?একা একাই তোমার ক্যাম্পাস লাইফটা গেলো
বুঝি...একা হাঁটো,একা বসে থাকো,একা আবার পিঠাও খাও। কেমনে পারো ?
আমি ধনে পাতা মেখে মুখে পিঠা দিয়ে বলি,'তুমি খাবে ?খালাআআ, আরো একটা চিতই....'
'কেমনে পারি' তার উত্তর দিতে অথবা শুনতে আমরা ভুলে যাই ।
03.12.2014
আমি ধনে পাতা মেখে মুখে পিঠা দিয়ে বলি,'তুমি খাবে ?খালাআআ, আরো একটা চিতই....'
'কেমনে পারি' তার উত্তর দিতে অথবা শুনতে আমরা ভুলে যাই ।
03.12.2014