সর্বশেষ

দুঃসাহসী জাতীয়তাবাদী পিক্ট (Picts) জাতির কথা


বর্বর ও লোপাটকারী রোমানদের সাম্রাজ্য বিস্তারের শুরুর দিকেই বর্তমান ব্রিটেনসহ ইউরোপের বিশাল অংশ নিয়ে রোমান ব্রিটানিয়া (Brittania)প্রদেশ গঠন করা হয়।এই সাম্রাজ্য দিন দিন যখন বৃদ্ধি পাচ্ছিল তখন পিক্ট জাতির(The Picts)উত্থান।প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিকদের মতে পিক্ট আসলে বর্তমান স্কটল্যান্ডের বিশাল অংশে বসবাস করা প্রাচীন কয়েকটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমষ্ঠি।রোমানদের ক্রমবর্ধমান গণহত্যা,লুটতরাজ ও বর্বর উপায়ে অপরের ভূমি দখল করা দেখে পিক্ট জাতিসমূহ একত্রিত হয় এবং রোমানদের বিরুদ্ধে বীরের মত যুদ্ধ করে তাদের প্রতিহত করে ।
পিক্টরা ক্যালডীয় নামের নতুন সভ্যতার ধারক ছিল।এরা নিখুঁতভাবে লোহার নানামাত্রিক ব্যবহার করতে জানতো।পিক্টরা সাহসী ও স্বাধীনচেতা।রোমানদের আগ্রাসন,অত্যাচার ও দুর্বলের উপর নিয়ম চাপিয়ে দেওয়াকে এরা ঘৃণা করতো।রোমানরা তাদের সভ্যতা ও শাসনের যুগে যতবারই পিক্টদের ভূখন্ড জয় করতে গেছে প্রতিবারই ভীষণভাবে পরাজিত হয়েছে।এর কারণ পিক্টদের লৌহনির্মিত অস্ত্র ছিল উন্নত ও তারা ছিল জাতীয়তাবাদী,একতাবদ্ধ ও সাম্রাজ্যবাদবিরোধী ।

এমনকি রোমের স্বর্ণালী যুগেও পিক্টদের জয় করতে পারেনি রোমানরা। এ নিয়ে হলিউডে একটা প্রপাগান্ডা চলচ্চিত্রও তৈরি করেছে পরাজিত রোমানদের এ যুগের পরসম্পদভোগী বংশধররা। ছবির নাম Centurian । এখানে রোমান সৈন্যদের পিক্ট সেনাদের ভয়ে পালানো দেখাতে বাধ্য হয়েছে।তত্‍কালীন রোমান সাম্রাজ্যের সবচেয়ে চৌকশ ৩০০০ সৈন্য পাঠায় পিক্টাভিয়া বিজয় করতে।জান নিয়ে কোনমতে ফিরে আসে একজন রোমান সেনা। যদিও হলিউডি পরিচালক পিক্টদের ভিলেন হিসেবে দেখিয়ে প্রাচীন রোমানদের জিনগত নোংরা মানসীকতার বহিঃপ্রকাশ ঘটাতে ভুল করেনি ।

পিক্টদের বসবাসের ভূখন্ড টলেমীর(Ptolemy) ম্যাপেও দেখা যায়।সেখানে ছোট্র করে Pictland নামে একখন্ড ভূমি আছে।অনেক প্রাচীনকালের পাথর খোদাইয়ে Pictavia নামটি পাওয়া যায়।
নৃতাত্ত্বিক গবেষণায় দেখা যায়, বর্তমান স্কটল্যান্ডের অধিবাসী স্কটদের(Scots)রক্তে পিক্টদের মিশ্রণ রয়েছে।এই স্কটিশদের কত দিন আর পরাধীন রাখবে ব্রিটেন?
অতীতে যে পিক্টরা তাড়িয়ে দিয়েছিল রোমানদের বর্তমানে সেই পিক্টরা একটা অঙ্গরাজ্য হয়ে আধুনিক রোমানদের বিরুদ্ধে জ্বলে উঠার প্রতীক্ষায়।ইতিহাসের পুনরাবৃত্তি হলে অচিরেই ব্রিটেনের পতন হবে।স্বাধীন ও সার্বভৌম স্কটল্যান্ডের জন্ম হবে । পিক্ট স্কটিশ জাতি মুক্ত হবে রোমান শৃঙ্খল থেকে ।
প্রাচীনকালের খাঁটি জাতীয়তাবাদী ও সাম্রাজ্যবাদবিরোধীতার দৃষ্টান্ত অদম্য পিক্ট জাতির প্রতি বিনম্র শ্রদ্ধা ।

৪ ডিসেম্বর, ২০১৪
পাঠ অনুভূতি