সর্বশেষ

তুমি ও দ্বন্দ্ব

তুমি আততায়ী হয়ে এসে খুন করে গেলে প্রকাশ্য দিবালোকে,
আচরণের ধুম্রজালে পাহাড় পরিমাণ অসভ্যতা দিয়ে তুমি
ত্যাক্ত করেছো শুদ্ধ আত্মাকে
বিনম্র অসহায়ত্ত্বে সব কিছু দেখেছি দুচোখে ।


পুতুলের খোলসে ভেতরে তোমার দাগী স্বত্ত্বা-
অশ্লীল,তোমার হৃদয়ে অস্বাভাবিক অসৌজন্যতা
আত্মকেন্দ্রিক সংকীর্ণ জটিলতা হাসির আড়ালে
ছলছল,টলমল,জ্বলজ্বল করে ।

দগ্ধ চেতনায় অনুধাবন হয়
তুমি স্পষ্ট এক ভ্রষ্টা
পেতে ও হারাতে দুটোতেই ভয়
তুমি সৃষ্টি আমি স্রষ্টা ।

এখন দ্বন্দ্বের আচ্ছাদন দ্বিধান্বিত করে
ভালবাসা ও ঘৃণা কোনটি আগে কোনটি পরে ?

December 10, 2014 at 2:44pm
পাঠ অনুভূতি