সর্বশেষ

পদমর্যাদা ভিত্তিক সমাজের প্রভাবশালী গোষ্ঠী


সমাজের উপর আধিপত্য বিস্তারকারী গোষ্ঠী প্রতিটি যুগেই ছিল।ইতিহাস ঘাঁটলে আমরা দেখতে পাই সামাজিক বা রাষ্ট্রীয় পদের (Designation or Rank) ভিত্তিতে প্রত্যেক যুগে সমাজে একশ্রেণীর পেশাজীবী বাড়তি সুবিধা ভোগ করেছে।প্রাচীন,মধ্য,আধুনিক ও সর্বাধুনিক যুগেও প্রচলন ছিল এবং আছে।
প্রাচীন যুগে সমাজে যারা বলবান ও যুদ্ধে পারদর্শী ছিল তারা শক্তিশালী ছিল।এমন কি শাসক নিয়োজিত হতো এই শক্তিবানদের থেকে।
আদি মধ্যযুগ থেকে মধ্যযুগের শেষ পর্যায়ে এই সুবিধা ভোগ নিয়ে ধর্মগুরুদের সঙ্গে শাসকদের দ্বন্দ্ব চলে।এসময় পাদ্রিদের আধিপত্য এতই বৃদ্ধি পায় যে তারা মন গড়া ও ধর্ম মিল করে সমাজে আইন প্রয়োগ এমন কি বিচারও করে।এরা মৃত্যুদন্ড পর্যন্ত দিতো এবং অস্ত্র ও দেহরক্ষী থাকতো।
এতো প্রথম দুই যুগ গেলো।আধুনিক যুগে কারা এই সুবিধাভোগী শ্রেণী?
আধুনিক যুগের প্রথম পর্যায়ে রাষ্ট্রে সরকার গঠনকারীরা এই সুবিধা ভোগ করতো নিরঙ্কুশভাগে।পরবর্তী সময়ে সেনাবাহিনী এই সুবিধায় ভাগ বসায়। আর এই দুই শ্রেণীর দ্বন্দ্বের মধ্যে উত্তরাধুনিক যুগে উদ্ভব ঘটে আমলাদের।সরকার পরিবর্তনে আমলাদের অসুবিধা অন্য সবার চেয়ে কম। তবে এখন আমলাতান্ত্রিক রাজনীতি আমলাদের একতাবদ্ধতা নষ্ট করায় সবাই সুযোগ পায়না সুবিধা ভোগের। সময়ের পরিবর্তনে কেউ কেউ বঞ্চিত হয়।আর বর্তমান যুগ তথা সর্বাধুনিক যুগে কারা এই পদমর্যাদা বলে সুবিধা ভোগ করছে বলে আপনার মনে হয়?
এরা হচ্ছে গণমাধ্যমে কর্মরত শ্রেণী বিশেষ করে সংবাদকর্মী।রাষ্ট্রের সরকার প্রধান ,সেনাপ্রধান বা অন্য যেকোন পক্ষের চেয়ে এই গণমাধ্যমকর্মীরা বেশি সুবিধা ভোগ করে। আপনি চোখ খুলে মনোযোগ দিয়ে দেখতে পারবেন কি পরিমাণ অদৃশ্য ক্ষমতা নিয়ে চলে গণমাধ্যম তথা সংবাদকর্মীরা। এরা Agenda build করে আপনার মানসীকতাতে নিয়ন্ত্রণ করে । Propaganda চালিয়ে যেকোন প্রতিষ্ঠান বা ব্যক্তির দর্পকে চূর্ণ করে দিতে পারে।আবার এরা সংবাদের মাধ্যমে সমাজের যেকোন অনিয়মের ভিত্তি কাঁপিয়ে দিতে পারে।

আপনি দেখতে পাবেন আপনার আমার অজান্তে একটি প্রচন্ড শক্তিশালী বলয় গড়ে তুলেছে সংবাদকর্মীরা।একেকটি গণমাধ্যম সংস্থা(Mass media Agency) একেক ধরনের প্রভাব প্রয়োগ করে।সাংবাদিক বা গণমাধ্যম কর্মীদের প্রতি এখনই সমাজের এক ধরনের ভীতি তৈরি হয়েছে।যেকোন আকস্মিক ঘটনায় সাংবাদিক পরিচয়ধারীরা এসে Dominant ভূমিকা পালন করে।

এসব কারণে আধুনিককালের সবচেয়ে প্রভাবশালী শ্রেণী হিসেবে আমার কাছে সংবাদকর্মীদের মনে হয় । আর সংবাদপত্র,স্যাটেলাইট চ্যানেল,অনলাইন সংবাদ পোর্টাল এবং অবশ্যই একটি প্রতিষ্ঠিত কর্পোরেট জগত্‍ এদের উত্থানের জন্য মূখ্য ভূমিকা পালনকারী ।

December 10, 2014 at 10:37pm

পাঠ অনুভূতি