মিথ্যাবাদীকে ঘৃণা করি,চরমভাবে ঘৃণা
মিথ্যুক যতটা খারাপ, অতীতের কথা অস্বীকারকারী ততোটা নিকৃষ্ট
আমার অপ্রশস্ত জগতে যে কয়েকটি মাত্র মুখ তারা
কেউ মিথ্যা বলেনা-তুমি ছাড়া
আমি কাঁদলেও তুমি মিথ্যা বলো,আমি ধুঁকলেও তুমি স্বাভাবিক থাকো
তোমাকে ঘৃণা করাটা এখন সময়ের দাবি,
যুক্তিসঙ্গত কারণেই তোমাকে ভুলে যেতে পারি-
পরশু,তরশু,সাত মাস অথবা আড়াই বছর পর ।
তুমি ছাড়া একা ছিলাম এটা সত্য
তুমি ঝড়ের বেগে মিথ্যা নিয়ে আসলে অজস্র
তুমি কল্পনা,জল্পনা,স্বপ্ন,দুরাশা ও প্রতীক্ষার ডানায় মিথ্যার ফেরীওয়ালী
ধরা ছোঁয়ার ভেতরে
গ্লানি বয়ে আনা সুদর্শনা মানবী ।
এবার থেমে যাও
এবার স্তব্ধ হও
এবার দূর হয়ে যাও
আমি ঘুমাবো-একা অন্ধকারে
আমি হাঁটবো-একা সবুজ সমুদ্রে ।
02.12.2014