সর্বশেষ

পাগলী,তোর জন্য

পাগলী,
তোর সঙ্গে কথার আড়ি
সঙ্গীবিহীন নষ্ট হবো
দিস যদি ফের ঝাড়ি ।


পাগলী,
তোকে খুব খুব ভালবাসি
তারপরও দিস যদি আঘাত
মরণ হবে দেখতে পাবি হঠাত্‍ ।

পাগলী,
জীবন নিয়ে কত আর খেলবি ?
এবার বুকের উষ্ণ খন্ডে নে
জীবনটাকে বাঁচা একটু প্রাণে ।

পাগলী,
তোর জন্য রক্ত নিয়ে খেলতে পারি প্রলয় মেলায়
তোর জন্য ঘরবাড়ি ছেড়ে পালাতে পারি ভাঙা ভেলায় ।

পাগলী,
তোর জন্য চুপ হয়ে যেতে পারি
বিপ্লবী কবিতার খাতা তোর স্তুতিতে ভরে
পাগলি,তোর প্রেমের জন্য যেতেও পারি মরে ।
[জয় গোস্বামীর পাগলী,তোমার জন্য একটা কবিতা আছে।আমি একটা পাগলীকে নিয়ে লিখলাম একটু আধটু...:D]

02.12.2014
পাঠ অনুভূতি