সর্বশেষ

রোহিঙ্গা মরলে কাঁদেনা কেউ, কেউনা

রোহিঙ্গা মরলে কাঁদেনা কেউ, কেউনা , কেউনা
নাফের তীরে মানব সভ্যতা খুন হয় বার্মিজ শয়তানের বাচ্চাদের হাতে
আহা ! কেউ আসেনা বৌদ্ধ সন্ত্রাসবাদ মোকাবেলায়
যদি রাগ করে বড় ভাই গণচীন
যদি মিনমিন করে পাজি মার্কিন
বেহায়ার মত চুপ এখন রাশিয়া ও পুতিন
সুকি শূকরনী থেকে সুদি ডইউনুস সব ভন্ড, সব গন্ড, ইবলিশ দন্ড
জাতি ধ্বসে যায় আরাকানে
জাতি মরে যায় নাফের টানে
জাতি পুড়ে যায় বর্মী আগুনে
নীরবে, সরবে, অগোচরে, প্রতিক্ষণে।
ঐ উপুড় হয়ে মৃত্যুপারে চলে যাওয়া রোহিঙ্গা শিশুর মরণ
আমাদের নষ্ট হৃদয়ের সবটুকু ভন্ডামী করছে উন্মোচন
এই যে জাতিসংঘ নামের পাতিসংঘ, আরব্য ভন্ড ওআইসি, পশ্চিমের চাকর এমনেস্টি, সৌদি,কাতার, ইরান, আরব, ফ্রান্স,ব্রিটেন, জার্মানী-
তুমি কাঁদো পূর্ব তিমুরে,
তুমি কাঁদো ইরাকে, আলেপ্পোয়, তুমি কাঁদো ভিয়েতনামে
তুমি কাঁদো ফিলিস্তিনে, কান্দাহারে
তুমি কাঁদো সোমালিয়ায়
তুমি কাঁদো ইয়েমেনে, ক্যালিফোর্নিয়ায়
শুধু তুমি কাঁদোনা একটি জায়গায় অভিমানে
তুমি শুধু কাঁদোনা হতভাগা আরাকানে
তুমি শুধু মুখখানি ফিরিয়ে নাও আটকিয়ে হৃদয় ও রাষ্ট্রের সীমান্ত
তুমি শুধু ভালবাসাহীন বর্বর যখন রোহিঙ্গাদের পুড়িয়ে মারছে জ্যান্ত।
অথচ রোহিঙ্গারা পরীক্ষা
তোমার, আমার, আপনাদের, সকলের জন্য
রোহিঙ্গারা চেনায় কে মানুষ এখনো, আর কে হয়েছে বন্য।
পাঠ অনুভূতি