প্রায়
দেড় বছর পর হলের ডাইনিংয়ে খেলাম এবং সত্যিই খুব তৃপ্তি নিয়েই
খেলাম।আলহামদুলিল্লাহ!এতদিন ব্যস্ততা,সময়ানুবর্তিতার অভাবে খেতে পারিনি।তার
জন্য ডাইনিং থেমে থাকেনি।সব কিছু প্রায় আগের মত আছে।সেই পিতলের বড় ভাতের
চামচ(হাতা),দুপাশের টেবিল,ওয়েলক্লথ,পাশের টেবিল টেনিস খেলা,আলম ও খয়ের
ভাইয়ের পাঁচটাকার ভাজি ইত্যাদি সবই আছে।তবে ভাতের সিলভারের গামলাগুলোর
জায়গায় স্টিল এসেছে।
আমার প্রাণিবিজ্ঞান বিভাগের বন্ধু মুন্না বলতো, 'যে যেখানে খাও না কেন এই ডাইনিংয়ে ফিরে আসতেই হবে।' আমি নিরবে মুন্নাকে সমর্থন করতাম।এখন বুঝি,আমি ও মুন্না আমরা একই সঙ্গে বাঁচি,খাই,ঘুমাই ও হাসি।
[কাল একমাত্র টিউটোরিয়াল পরীক্ষা Public Relation কোর্সের।সন্ধ্যা থেকে ঘুমিয়েছি।ঘুম এখনো গিয়েছে বলে মনে হচ্ছেনা....]