এই পৌষ মাসে ঠিক কোন ব্যাকরণ মেনে প্রকৃতিতে গরম পড়ছে তার কোন কুল কিনারা
খুঁজে পাচ্ছিনা।পৌষের পরে মাঘের কন কনে শীত এখনো আসেইনি,তাহলে এ কি
অপ্রত্যাশিত আচরণ প্রকৃতি ও আবহাওয়ার?
গতকাল রাতে গায়ের কম্বল ফ্লোরে ফেলে দিয়েছি ঘুমের মধ্যে,আজ সারাদিন টিশার্ট বা শার্ট গায়ে দিয়েও ঘেমেছি।খোঁজখবর নিয়ে দেখলাম সারা দেশেই শীতের অনাকাঙ্খিত এই পতন ঘটেছে।তাহলে হচ্ছেটা কি প্রকৃতিতে?

আমি কিন্তু ঋতুর এই আকস্মিক বৈপরীত্যে ভালো কিছুর গন্ধ পাচ্ছিনা।প্রকৃতি
কোন অনিয়ম পছন্দ করেনা।সে যখন কোন অনিয়ম করে সেটা ভাবনার দাবি রাখে।প্রকৃতি
অনিয়ম করে ধ্বংসাত্মক আচরণের পূর্বে।আল্লাহ জানে কি হয়,কি হবে!বাংলাদেশে
এই জাতীয় ঘটনা দ্বিতীয়বার ঘটেছে কি না সেটা জানা নেই।তীব্র শীতের মধ্যে
গ্রীষ্মের এই অভ্যুত্থান সত্যিই এক ভয়ঙ্কর ও বিপজ্জনক ভবিষ্যতের
ইঙ্গিতবাহক!
প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস এটি?
ঘূর্ণিঝড়?
মরুভূমির পূর্বাভাস বা তীব্র খরা?
অতিবৃষ্টি?
ভূমিকম্প?
নাকি যেকোন মহামারী?
ভয়াল জলচ্ছ্বাস সহকারে সুনামী?
বঙ্গোপসাগরের আচরণ কি স্বাভাবিক আছে?থাকবে?ভবিষ্যতে কি বিভত্স হবে?
দেশে কি শস্যের ফলন হবেনা বা আবাদ করা ফসলের ক্ষতি হবে?
আমি জানিনা।তবে শঙ্কিত।আমার ভেতরে শঙ্কা ঢুকলে তা ক্রমান্বয়ে বাড়তেই থাকে-আর তা শেষ হয় প্রত্যাশিত বিভত্স এক ঘটনা দেখে!আমি বিশ্বাস করি প্রকৃতির অনিয়ম নেতিবাচক বার্তা বহন করে যাতে মানুষ ও অন্যান্য সৃষ্টি সাবধানতা অবলম্বণ করে।
আল্লাহ,প্রিয় বাংলাদেশকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করো।শীতের পতন ও গরমের উত্থানের মধ্যে অকল্যাণ থাকলে তার থেকে আমাদের মুক্তি প্রার্থনা করি।
৪.১.২০১৫