সর্বশেষ

জিন্স আর টিশার্ট পরলেই নারী স্বাধীনতার প্রকাশ হয়না

জিন্স আর টিশার্ট পরলেই নারী স্বাধীনতার প্রকাশ হয়না।সত্যিকার নারীবাদ নারীর নিজস্বতাকেই তার যোগ্যতার মানদন্ড করে।সোজা কথা,নারী প্রতিষ্ঠিত হতে পারে তার নিজস্ব বলয়ে।সে শাড়ি ও চুড়ি বা সালোয়ার কামিজ পরেই এগিয়ে যেতে পারে নির্বিঘ্নে।সে তার স্বতন্ত্র পোশাক ছেড়ে পুরুষের জিন্সশার্ট পরে নিজেকে মুক্ত ভাবে কেমনে?বরং সে তো পুরুষের হিজিমনি বলয়ে চলে যায়।সত্যিকার নারীবাদ বলবে,হে পুরুষকুল ,পারলে ঐসব জিন্সফিন্স ছেড়ে শাড়ি চুড়ি পরুন।কিন্তু সেটি আমরা দেখিনা।নারীর স্বকীয়তা বিধ্বংস করে পুঁজিবাদী নারীবাদীর দল তাকে পুরুষতন্ত্রের চটকদার ফাঁদে ফেলছে।এদিক থেকে নারীর সবচেয়ে বড় শত্রু পুরুষতান্ত্রিক নারীবাদী।সে পুরুষ অথবা নারী যে লিঙ্গেরই হোক,তার মাথায় থাকে ক্যাপিট্যালিস্ট পুরুষতন্ত্র।নারীর পোশাক ও কসমেটিক্স পুঁজিবাদীদের অর্থনীতির চাকা সচল রাখার বেশ বড় ক্ষেত্র...!
(কেবল ফ্যাশন সচেতনতা থেকে পরলে সেটি ভিন্ন ডিসকোর্স।)
January 5, 2016 at 4:01pm
পাঠ অনুভূতি