সর্বশেষ

পরশুর আশায় অতীতবাসী,মিথিকাব্য-১৮

তুমি বলেছিলে পরশু ভালবাসবে,
দুহাতে তুলে দেবে মোহফুল
পরশু এসেছে,এসে দিয়ে গেছে তরশু
তুমি ভালবাসতে আসোনি,তুমি আমায় নিয়ে যাওনিকো ব্যাবিলনের শূন্যদ্যোনে
পরশুর পর পরশু পিছে ফেলে চলে যাচ্ছে
হে আমার প্রাচীন প্রেমে পূর্ণ মিথিলা নগরী,
তবু আসোনি,নিয়ে যাওনি মেঘের উপর,নীলগিরি
আসোনি লালটুকটুক ইটের ভবন উঁকি দেয়া সবুজসমুদ্রে
আমি এখন বসতহীন,
তুমহারা ছোট্র নবীন
বেঁচে আছি অতীতের উপর ভর করে দুঃখের দরিয়ায়
একদিন এবং কয়েক দিনের স্মৃতির জলে
তোমার কোলে
খেলছি আমি তীব্র যত প্রেমপ্রেম খেলা
সেই তো আশা, সেইতো আমার ভালবাসা ।
পরশুর প্রতীক্ষায় ক্রমে অতীতের সোনালী গর্ভে হারিয়ে যাচ্ছি
আমি বর্তমানকে স্বেচ্ছায় খুন করে
তোমাকে পেতে,তোমারই তরে ।

[পরশুর আশায় অতীতবাসী,মিথিকাব্য-১৮]
January 5, 2016 at 12:43am
পাঠ অনুভূতি