সর্বশেষ

বিভালবাসাকরণ


যদি তুমি চেয়ে দ্যাখো এই চোখে
সেই ঝোঁকে
তবে তো তাকেই পাবে
যার কপালের ভাঁজে বেদনার মহাসমুদ্রে পড়ে
বুকে আঁকতে অজস্র পদ্মপাতা।

চেয়েছো তো সংশয়ে, সিআইএর টর্চারসেল হৃদয়ে
তাই অবিচারে মরছি ধুঁকে, তাই বাধ্য হই ভাবতে যে অতীতে ফিরে
যদি পারি মুছে দেবো তোমার ভাইরাস জীবন থেকে
আমাদের যৌথ স্মৃতির উপর সিলেকটিভ হত্যাযজ্ঞ চালিয়ে ।

এখন ভরসা এই বিভালবাসাকরণে ,
কেউ না কেউ তো আসবেই একদিন আমাকে পাঠ করতে
যেখানে ভিলেন তুমি, ডিহিউম্যানাইজ করে তোমাকে শেষ করে দেবে যে
তার কাছে আমিই সব; আমার পরাজয় নিংড়ে বিজয় বের করবে সে

মেঘনাদের কীর্তিতে ভরে যাবে ইতিহাসের সবগুলো পৃষ্ঠা ।

২২ ফেব্রুয়ারী ২০১৬
পাঠ অনুভূতি