সর্বশেষ

অপরাধ বিষয়ক সাংবাদিকতা


আমাদের দেশে যে ধরনের অপরাধ বিষয়ক সাংবাদিকতা হয় তা একদম নীতিবহির্ভূত। সংবাদের শুরুতে মোটাদাগে লিখে দেয়া হয় 'তার বিরুদ্ধে এতগুলো মামলা রয়েছে'ইত্যাদি।এর মাধ্যমে প্রথমেই একটি ক্রিমিন্যাল ইমেজ তৈরি করা হয়।ফলে আইনে 'একিউজড' নিরপরাধ প্রমাণিত হলেও সমাজের চোখে সে অপরাধীই থেকে যায় মূলত সাংবাদিকতারই কারণে।এ বিষয়ে আরো একটি উদাহরণ 'অভিযুক্ত' শব্দটির ঢালাও ব্যবহার।অভিযুক্ত এতোটাই সস্তাভাবে ব্যবহৃত হয়েছে যে অভিযোগ উঠলেই এখন তাকে অপরাধী ভাবছে জনগণ।এর দায়ভার গণমাধ্যমের।একারণে ক্রাইম রিপোর্ট করার সময় অভিযুক্তের বক্তব্যটিও শিরোনামে ও ভেতরে আনা জরুরি।সেক্ষেত্রে পাঠক অভিযোগকারী ও অভিযুক্ত উভয়ের ব্যাপারে স্বচ্ছ ধারনা পাবে।কিন্তু সাংবাদিকতার প্রচলিত ধারায় অপরাধীকে মানবিক অধিকার প্রাপ্তি থেকে বঞ্চিত করা হয়।এটি অবিচার।কোন সাংবাদিক এমনটি করার অধিকার রাখেনা।
পাঠ অনুভূতি