'তুমি কে?'
নিজে থেকেএগিয়ে গিয়ে পাশে বসে প্রশ্ন করে ছেলেটি।পাত্তাটাত্তা না দিয়ে কোনমতে বিড়বিড়িয়ে নামটা বলে মেয়েটি উঠে গিয়ে অন্য একটা বেঞ্চে বসে।তারপর আর কোন দিন মেয়েটির দিকে তাকায়নি ছেলেটি।ক্লাসের সবাই সবার সাথে কথা বলে।তারা দুইজনই কেবল কেউ কারো সাথে বলেনা।কিছুদিনের মধ্যে ছেলেটির কিছু কিছু প্রতিভা দেখা যায়।মেয়েটি দেখে ছেলে কারো সাথেই কথা বলেনা,কেউ বললেই শুধু উত্তর দেয়।মেয়ে ইদানিং ছেলেটিকে খেয়াল করে।বিশেষত্ত্বহীন চেহারা,চোখ দুটো একাকীত্ত্বের কথা বলে,ঘুমহীন,মাথা নিচু করে হাঁটে,একা একা কথা বলে,ল্যাপটপ বা মোবাইল ছেলের সঙ্গী।একজন ধ্রুব পিছনের বেঞ্চের ছাত্র সে ছেলে।
মাসখানেক পরের কথা।ছেলেটি একা একা একটি বেঞ্চে বসে আছে।মেয়ে এগিয়ে গিয়ে
বলে,'আমি নীল।তুমি কে?'।ছেলে কিছু না বলে দ্রুত উঠে গিয়ে অন্য একটা বেঞ্চে
চলে যায়।মেয়ে একটা কাগজ পায় ঐ বেঞ্চে।কাগজে লেখা-
আমি সে যে তোমার পাশে বসেছিলো বলে তুমি উঠে গিয়েছিলে আর অন্যরা সবাই মজা পেয়েছিল।তখন কেমন লাগছিল জানতে চাও?এখন চারপাশে একটু তাকাও তুমি।
মেয়ে কাগজ থেকে মাথা তোলেনা।তার ক্লাসের সহপাঠীদের উপহাসের হাসি আলতো করে কানে আসছে...।মেয়ের চোখের এক ফোঁটা পানি কাগজের উপর যেখানে পড়ে সেই অংশে লেখা,-
'আমিও ভালবাসতে চেয়েছিলাম একদিন।'
[এটি একটি অতিপ্রাকৃত বাচ্চা গল্প।বাস্তবতার সামান্য লেশ খুঁজতে যাওয়া একদম ঠিক হবেনা...]