সর্বশেষ

মডার্নাইজেশন কার্যত আমাদের অর্থনৈতিক ও সাংষ্কৃতিক ভিত্তিকে উপড়ে ফেলেছে


মডার্নাইজেশন কার্যত আমাদের অর্থনৈতিক ও সাংষ্কৃতিক ভিত্তিকে উপড়ে ফেলেছে। এই প্রক্রিয়াকে যারা এদেশে এনেছে তাদের ওয়েস্ট আদর করে ডাকে Change Agent । বাংলা করলে হয় 'পরিবর্তনের দালাল' ।মানে হাজার বছরের স্বনির্ভর কৃষি অর্থনীতি ধ্বংস করে আমেরিকা ও ইউরোপের উপর শতভাগ নির্ভরশীল শিল্প অর্থনীতির দিকে নিয়ে যাওয়া এদের কাজ।এদের পরবর্তী কাজ সাংষ্কৃতিক ও নৈতিক ভিত্তি উপড়ে ফেলা।কারণ সংষ্কৃতি ও নৈতিকতাই পশ্চিমের পাশবিক যান্ত্রিক জীবনব্যবস্থার শক্ত বাধা।এই পশ্চিমের সেবাদাস ও দাসীরা মডার্নাইজেশন নামের ওয়েস্টার্নাজেশনের বিরুদ্ধের প্রতিরোধ দুর্গ জাতীয়তাবাদকে তাই নিতে পারেনা।কারণ জাতীয়তাবাদ সংষ্কৃতি, অর্থনীতি ও নৈতিকতাকে সবচেয়ে বেশি গুরুত্ত্ব দেয়।আর এই তিনটি নিয়ামককে ধ্বংস করতে মডার্নিস্টরা গ্লোবালাইজেশন নামের চটকদার পয়জন ছেড়েছে।এই পয়জনে আক্রান্ত অসুস্থরা দেশী পণ্য কিনতে বা দেশপ্রেমে আগ্রহী নয়।পশ্চিমের সেখানে উগ্র জাতীয়তাবাদের অজুহাত তুলে এরা নিজের আইডেনটিটি ক্রাইসিস,ভোগবাদী আত্মা ও সেলফিসনেসকে ঢাকতে চায়।কার্যত উগ্র জাতীয়তাবাদই আসল জাতীয়তাবাদ।উগ্র জাতীয়তাবাদই পারে সাম্রাজ্যবাদ,আধিপত্যবাদ,ওয়েস্টারনাইজেশন ও এদের ছুঁড়ে দেয়া গ্লোবালাইজেশন নামের মাদক থেকে ব্যক্তি,সমাজ,জাতি ও রাষ্ট্রকে বাঁচাতে।
পাঠ অনুভূতি