এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে এত এত কিছু পড়ানো হয়, এখানে কি কৃষির উপর বাধ্যতামূলক কোন কোর্স আছে?ঔপনিবেশিক দাসত্ত্ব থেকে এখানে বিভিন্ন বিষয়কে বাধ্যমূলক পড়ানো হয় । শুধু কৃষি ও কৃষক সম্পর্কে কিছু পড়ানো হয়না।অথচ বাংলাদেশের অর্থনীতি ৯০ শতাংশ কৃষি নির্ভর। দেশের একশত ভাগ মানুষ যেকোনভাবে কৃষির সাথে জড়িত।কৃষকের উত্পাদিত ফসল খেয়ে বেঁচে থাকে সকলে।তাহলে কেন 'কৃষি ও কৃষক অধ্যয়ন'কে বাধ্যতামূলক করা হচ্ছেনা?কৃষিকে ব্রিটিশ কেরানিশিক্ষা দিয়ে বিচার করে এদেশে কৃষককে ডিহিউম্যানাইজ করা হয়েছে।কৃষকের ট্যাক্সের টাকায় পড়ে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীও কি কৃষককে নিয়ে ভাবে?কয়টা মিছিল হয়েছে কৃষককে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করার বিরুদ্ধে?
কৃষকের প্রতি এই সামাজিক জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে হবে।কৃষক এবং তাঁর সন্তানেরা যাতে গর্বের সাথে পরিচয় দিতে পারে সেই সামাজিক আন্দোলন গড়তে হবে।
