পলিথিনের মত বাতাসে উড়ছে আবেগ,
কে জানে কতক্ষণ এভাবে উড়বে,
তারপর থেমে যাবে এমনকি মৃদু বাতাসও,
ধীরে ধীরে হেলেদুলে কোন মানবসমাজে বা জনশূন্য স্থানে
পড়ে রবে আবেগ,ছেঁড়া পলিথিনের মত।
পথচারীরা মাড়িয়ে পাঠিয়ে দেবে মাটির নিচে,
কোনদিন হয়তো কেউ খুঁড়ে পাবে অপচনশীল আবেগ,
তবে তা কেউ আর নেবেনা।
২০১৪ সালের ১ এপ্রিল।