সর্বশেষ

এপ্রিলের বোকাদের ইতিহাস এপ্রিল ফুল


আজ ১ এপ্রিল। পাশ্চাত্য তথা আমেরিকা ও ইউরোপের প্রায় সবকটি দেশে এই দিনটি হাস্য কৌতুকের।একে অপরের সঙ্গে মিথ্যা বলে ধোঁকা দিতে প্রতিযোগিতায় নামবে পশ্চিমারা।আর গ্লোবালাইজেশন ও নব্য সাম্রাজ্যবাদী প্রভাবের ফলে উপমহাদেশের অনেক রাষ্ট্রে এ দিন পালন করা হয়।বাংলাদেশ এর ব্যতিক্রম নয়।আচ্ছা,আমরা কি জানি এদিনের সঠিক ইতিহাস?
এপ্রিল'স ফুল বা এপ্রিলের বোকা দিবসটি ১এপ্রিল পালন করা হয়।এদিনের প্রচলনের ইতিহাসে কয়েকটি ঘটনা রয়েছে।তার মধ্যে ১৪৯২ সালের ১এপ্রিল স্পেনের গ্রানাডার মুসলমানদের ধোঁকা দিয়ে হত্যা করা সবচেয়ে আলোচিত।ভোগবাদের কারণে স্পেনে ৮০০ বছরের মুসলিম শাসন দুর্বল হয়।উগ্র খ্রিস্টান রাজা ফার্ডিন্যান্ড পর্তুগালের কন্যা ইসাবেলাকে বিয়ে করে স্পেনের রাণী করে।এই দুইজনের সাম্প্রদায়িক আক্রমণে মুসলিমদের হাতে উন্নতির শিখরে যাওয়া কর্ডোভা,আলহামরা ও গ্রানাডার পতন ঘটে।শেষমেষ মুসলিমরা গ্রানাডার প্রধান ফটক আটকিয়ে বিচ্ছিন্নভাবে প্রতিরোধ করতে থাকে।এরমধ্যে ইসাবেলা ঘোষণা দেয়,মুসলিমরা যদি প্রধান ফটক খুলে দিয়ে মসজিদে বা জাহাজে আশ্রয় নেয় তবে তাদের হত্যা করা হবেনা।সরল বিশ্বাসে স্পেনের হাজার হাজার মুসলিম যুবক,বৃদ্ধ,নারী ও শিশু ফটক খুলে মসজিদে ও জাহাজে আশ্রয় নেয়।এরপর খ্রিস্টানরা মসজিদের দরজা আটকে ও জাহাজ ভাসিয়ে এতে আগুন লাগিয়ে দেয়।হাজার হাজার মুসলিম জীবন্ত পুড়তে থাকে।ইসাবেলা ও ফার্ডিন্যান্ড মুসলমানদের এ ধোঁকা খাওয়া দেখে বলতে থাকে-
Muslims Are the April's fool
দিনটি ছিল ১ এপ্রিল,১৪৯২।
তত্‍কালীন বিশ্বের পরাশক্তি মুসলিমদের জাতিগতভাবে বিনাশ করা স্মরণিয় করতে তারপর থেকে এপ্রিল ফুল দিবস পালিত হয় ।তাহলে,আপনি এপ্রিল ফুল কিভাবে পালন করবেন?

২।অন্য ইতিহাসের মধ্যে ১৫৬৪ সালে ফ্রান্সের সম্রাট কর্তৃক ক্যালেন্ডারের তারিখ পরিবর্তনের কথা রয়েছে।তখন ১ এপ্রিল থেকে বছর শুর হতো।সম্রাট এসে সেটাকে জানুয়ারিতে নেন।তখন কিছু মানুষ একে প্রত্যাখ্যান করে ও এপ্রিল থেকেই বছর গোনে। এই শ্রেণীকে এপ্রিলের বোকা বলে উপহাস করা হতো।

৩। ১৪ শতকের চসারের কাব্যে যে গল্পটি রয়েছে তা এমন যে,রাজা দ্বিতীয় রিচার্ডের বিয়ে বার্ষিকী '৩২ মার্চ' হওয়া।তখন বিশাল একটা জনতা ১ এপ্রিলের পরিবর্তে ৩২ মার্চ বলেছিল।
ইত্যাদি

ইতিহাস যেটাই হোক তার সত্যতা মানতে হবে। এপ্রিল ফুল পালন করে পুড়ে মরা নিহতদের আত্মাকে আর কষ্ট দিয়েননা। এই  দিবসের সাথে অবশ্যই বোকা বানানোর ইতিহাস জড়িত। বাঙালি সংষ্কৃতির তো কিছুনা এটি। কি দরকার এর পালনের। এটা তো শফিক রেহমানের ভ্যালেনটাইন্স ডে এর মতই বাঙালি সংস্কৃতি বিরোধী একটি দিবস।
Say No to "April's Fool, এপ্রিল ফুলকে না বলেন। এই সাংস্কৃতিক আগ্রাসনকে রুখে দিন।

১ এপ্রিল , ২০১৪
পাঠ অনুভূতি