সর্বশেষ

ভোরের কবিতা

দেখো, ভোর বেলা ফের সন্ধ্যা আসছে
কত বেলা আর হবে অবেলা?
কতকাল আর লড়বো একেলা,
কত আর ভাসবে বঞ্চনাভেলা?
আর কত এই অবহেলা?
আর কতকাল নীরব থেকে কথা লাগবে বলা?
দেখো, 
রাতের শেষেও রাত আসছে
আগুন বুকের নেভাতে
চোখের পানি জমছে, ঝরছে
ফের অগ্নি জ্বালাতে!

প্রভু, বিশ্বাস আমি করি,
দুঃখ-কষ্ট-দীর্ঘশ্বাস যতই আসুক
তোমার কাছেই ফিরি!
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments