তারপর আমরা ভুলে যাই এ নগরে
বিড়ালের যাওয়ার কোনো জায়গা নাই!
আমাদের কনক্রিট, ইট, সিমেন্টের বেহায়াপনা
বিড়াল গণহত্যার সাথে জড়িত
অথচ
নির্লজ্জ আদিখ্যেতা
লোকদেখানো মায়া ও মমতা
ফেসবুক ও ইনস্টা
ভরা কৃত্রিমতা
বিড়ালবান্ধব দুনিয়া না গড়া গেলে
ধসে যাবে এই সভ্যতা নামের অসভ্যতা!
0 Comments