সর্বশেষ

বঙ্গভঙ্গবিরোধী রবীন্দ্রনাথের জন্মদিন আজ

আজ শ্রী রবীন্দ্রনাথের জন্মদিন ।
আজ বাংলাদেশের তখাকথিত দুই বাংলা এক করার অলীক স্বপ্নে বিভোর স্বঘোষিত বুদ্ধির ব্যবসায়ীদের উত্‍সবের দিন।
পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলাদেশেই সেদেশের জাতীয় কবি থাকতেও অন্য এক কবিকে নিয়ে বাড়াবাড়ি রকমের মাতামাতি হয়।
জাতীয় কবির জন্ম মৃত্যু নিয়ে নীতিনির্ধারকরা চিন্তিত নন,তবে যিনি বঙ্গভঙ্গের বিরোধীতা করে এই বাংলাকে অপদস্ত করেছিলেন সেই রবীন্দ্রনাথ এখন কিছু মানুষের'প্রাণপ্রিয়'কবি।
জাতি হিসেবে এটা লজ্জাজনক একটা ব্যাপার নয় কী?
আমি বিশ্বাস করি রবীন্দ্রনাথ বিদেশী কবিদের সান্নিধ্যে হোউক অথবা নিজ প্রতিভাবলে হোউক ভাল লিখতেন।এর মানে কী এই যে,তার খাতিরের আতিশয্যে জাতীয় কবির চরম অবমূল্যায়ন করতে হবে?
কিছু নোংরা মানসীকতার মানুষের কারণে আজ আমাদের জাতীয় কবি ও তার সৃষ্ট অতুলনীয় সাহিত্যসম্ভার তরূণদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে।
অসাধারণ সুর ও কথার এক একটি নজরুল সংগীত আজ রবীন্দ্র সংগীত বলে চালিয়ে দিচ্ছে নষ্টরা।
সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি,
রবীন্দ্রনাথকে একজন বঙ্গভঙ্গবিরোধী কবি হিসেবে মূল্যায়ন করুন,
জাতীয় জীবন জাতীয় কবির'সৃষ্টি সুখের উল্লাসে'গড়ে তুলুন।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments