চিন্তা করেই পড়েছি বিপদে,বলে করেছি অন্যায়
এখানে অসততা নন্দিত,পক্ষপাতদুষ্টরা পুরষ্কৃত
মরে গেলেও মুখ খোলা যাবেনা,এখানে কথা বলা ঠিকনা ।
চিন্তা করাই হয়েছে কাল,চিন্তাহীনরা কত সুখে
রক্তের বন্যা জমাট বাঁধে রাস্তার ওপরে,গারদ ভরা নিরপরাধ
এখানে চিন্তা করা অন্যায়,অমান্য করা অপরাধ ।
চিন্তা করা আনন্দদায়ক না , ত্যাগ ও তিতীক্ষা জড়িত চিন্তায়
কৃষক শ্রমিক আনসারের চিন্তা মহাসন্ত্রাস,জগত ভাবে অর্থওয়ালার কথা
চিন্তা করাটা ঠিকনা,এখানে চিন্তা ঘুমায় করে বিছানা।
এখানে মাধ্যমের সুষ্পষ্ট পক্ষপাত দুষ্টতা বৈধ,বিপক্ষে কথা বলা হয়না
অথবা যায়না,সাজানো নাটক প্রচারিত হয় কর্মীদের দ্বারা
কিন্তু এ নিয়ে মুখ খোলা যাবেনা,মুখ খোলা ঠিকনা ।
অন্ধকার ঘনিয়ে এসেছে শেষ সময়ে,উঁকি দেয় রক্তিম আভা
ভয় নেই,মজহার হারেনি,করেছে শ্মাশ্বত চিন্তা ।
0 Comments