সর্বশেষ

অন্তবর্তী প্রেমিকা

গোপনে চাওয়া-চায়ি,কথা ছুঁড়ে দিয়ে সখী
লম্বা সময়ের নিপুণ অভিনেত্রী

এ যাত্রা বুঝি হলোনা আর স্বার্থান্বেষীর বাঁচা ।

এদিকে থেকে ওপাশটাতেও উজাড় করে দেহ
বিরোধী প্রেমিক নবাগত সব ধরতে পারেনা কেহ

খদ্দের সব আটকে রাখে উষ্ণ মনের খাঁচা।

গণতান্ত্রিক কাম্যবাদী লজ্জা করেনা বচনে
সুপ্ত প্রেমের সফল প্রয়োগ বিসর্জন হয় ধর্ষণে

প্রয়োজনমাফিক ডেকে আনে রিজার্ভ থাকা কচি শাখা।

গন্ধ বিলায় মিথ্যাচারের, ফাঁপড় দিয়ে পথ চলা
করবে করবে ন্যায়বিচার সেই লম্পটের এই চ্যালা ।

মধ্যমণি পরজীবীর রক্তকণায় খারাপ আশা ।

চিল্লায় সবে দাবি করে আজ নয়া প্রোষিতভর্তৃকা,
রন্ধ্রেতন্ত্রে অবৈধ প্রেম-অন্তবর্তী প্রেমিকা ।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments