আরে জোচ্চর ভুড়ি দেখি তোর ফুলেছে আমার ধানে
আর দেবো না কোন খাজনা শুনে রাখ সাবধানে
আমার খেয়ে আমার পরে আমারে বলিস চাষা
আমার মুখের শব্দ খেয়েছে নষ্ট তোদের ভাষা
আমার গায়ের ঘামের জোরে অট্রালিকা গড়ে
নারি-মদ নিয়ে তোদের যে খুব বেহায়া ফূর্তি চলে
চামড়ায় আমার টান ধরছে ভূতের বেগার খেটে
আর হবেনা খুব হয়েছে চলবো পায়ে হেঁটে ।
আমার ফসল দাম পায়না খেয়াল তোদের আছে?
আমার বাচ্চা না খেয়ে রয় যায়না তোদের কাছে
শস্য দেখায় বছর বছর পত্র টিভিতে
বেচার সময় কোনটা নাই আমার সুবিধাতে
চিনছি তোদের সব বজ্জাত যুগের পর যুগ ধরে
মরণ খাটনি খেটে খাওয়াই,বাঁচাই নিজে মরে।
আমি কৃষক,আমি মজুর,আমি বলদ শ্রমিক
জীবনখাতার হিসেব পাতায় নেই যে কোন ক্রমিক
জন্ম থেকে অধিকারহীন অবুঝ সর্বহারা
রক্তচোষে বন্ধু বেশে কাছে আসে যারা
কোথায় যাবো কোথায় পাবো এক ঈশ্বরের দেখা
বিচার দেবো-কতকাল আর এমন ভাগ্যরেখা ?
আমার বাঁচার শখ মিটেছে এবার যে বলে দিলাম
পাওনা সকল উসুল করবো স্বচ্ছল আমিও ছিলাম
আমার জমি,আমার শ্রম,আমার রক্ত-ঘাম
দিতে হবে বাঁচতে হলে উপযুক্ত দাম
আর না হলে প্রস্তুত হ সুবিধাবাদীর দল
কাস্তে-কোদাল,লাঙ্গল দিয়েই দেখাব আমার বল ।i
আর দেবো না কোন খাজনা শুনে রাখ সাবধানে
আমার খেয়ে আমার পরে আমারে বলিস চাষা
আমার মুখের শব্দ খেয়েছে নষ্ট তোদের ভাষা
আমার গায়ের ঘামের জোরে অট্রালিকা গড়ে
নারি-মদ নিয়ে তোদের যে খুব বেহায়া ফূর্তি চলে
চামড়ায় আমার টান ধরছে ভূতের বেগার খেটে
আর হবেনা খুব হয়েছে চলবো পায়ে হেঁটে ।
আমার ফসল দাম পায়না খেয়াল তোদের আছে?
আমার বাচ্চা না খেয়ে রয় যায়না তোদের কাছে
শস্য দেখায় বছর বছর পত্র টিভিতে
বেচার সময় কোনটা নাই আমার সুবিধাতে
চিনছি তোদের সব বজ্জাত যুগের পর যুগ ধরে
মরণ খাটনি খেটে খাওয়াই,বাঁচাই নিজে মরে।
আমি কৃষক,আমি মজুর,আমি বলদ শ্রমিক
জীবনখাতার হিসেব পাতায় নেই যে কোন ক্রমিক
জন্ম থেকে অধিকারহীন অবুঝ সর্বহারা
রক্তচোষে বন্ধু বেশে কাছে আসে যারা
কোথায় যাবো কোথায় পাবো এক ঈশ্বরের দেখা
বিচার দেবো-কতকাল আর এমন ভাগ্যরেখা ?
আমার বাঁচার শখ মিটেছে এবার যে বলে দিলাম
পাওনা সকল উসুল করবো স্বচ্ছল আমিও ছিলাম
আমার জমি,আমার শ্রম,আমার রক্ত-ঘাম
দিতে হবে বাঁচতে হলে উপযুক্ত দাম
আর না হলে প্রস্তুত হ সুবিধাবাদীর দল
কাস্তে-কোদাল,লাঙ্গল দিয়েই দেখাব আমার বল ।i
0 Comments