সর্বশেষ

অদ্বিতীয় বাংলাদেশ-৪

'আমরা দুবার বিভক্ত হয়েছি।প্রথমবার ১৯৪৭ সালে এবং দ্বিতীয়বার ১৯৭১ সালে।কিন্তু এই উভয় বিভক্তির পিছনের কারণগুলি অর্থহীন নয়।ভারত থেকে বেরিয়ে এসে আমরা পৃথক রাষ্ট্র গঠন করেছিলাম এবং পরে পাকিস্তান ভেঙে বাংলাদেশ গড়েছি ।তার কারণ আমরা আমাদের সুস্পষ্ট জাতীয় পরিচিতি নিয়ে বাঁচতে চেয়েছি যা ভারতীয় ও পাকিস্তানী উভয় জাতীয়তা থেকে সম্পূর্ণ ভিন্ন।বাঙালী হওয়া সত্ত্বেও আমরা পশ্চিমবঙ্গ থেকে পৃথক হয়েছি।আমাদের ধর্ম এক হওয়া সত্ত্বেও আমরা পাকিস্তান পরিত্যাগ করেছি।কারণ আমরা ‪#‎বাংলাদেশী‬।উভয় শক্তিই আমাদের স্বকীয়তা মেনে নিতে পারেনি আর আমরাও এ যুদ্ধে হার মানতে চাইনি।'
[পৃষ্ঠা ১৩৪,আমরা বাংলাদেশী,আমরা বাঙালী,মহবুব আনাম]
এই কথাগুলো প্রতিটি জাতীয়তাবোধসম্পন্ন বাংলাদেশীর মনের মধ্যে আছে কি?আমাদের জাতীয়তাবোধ কতটুকু পরিষ্কার?আমরা যে পৃথিবীর বুকে একটি স্বকীয় ও সমৃদ্ধ সংষ্কৃতির অধিকারী এটি কি সব বাংলাদেশী জানে?
একটি দেশ ও তার উন্নতি সে দেশের জনগণের জাতীয়তাবোধ কতটুকু পরিষ্কার ও শক্ত তার উপর নির্ভর করে।বাংলাদেশকে নিয়ে এগিয়ে যেতে হলে দেশের পন্য যেমন ওয়ালটন,মোজো,ক্লেমন,দেশী চ্যানেল ব্যবহার ও প্রসার ঘটাতে হবে,দেশি সংষ্কৃতি যেমন বাউল,পল্লীগীতি,ভাটিয়ালি প্রমুখ শুনতে ও প্রচার করতে হবে।দেশি সাহিত্য যেমন জসীম উদ্দীন,আহসান হাবিব,মুজতবা আলী,কাজী নজরুল,মঈনুল আহসান সাবের,হুমায়ুন আহমেদ,আজাদ,আহমদ ছফা এদের প্রচার ও চর্চা বৃদ্ধি করতে হবে।

বাংলাদেশ জাগবেই,আজ অথবা কাল।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments