সর্বশেষ

উড়ে যায় বিশ্বাস ছেঁড়া কাগজের মত

কপোটতা না জানলে প্রেমিক হওয়া যায়না,
তাত্ত্বিক প্রেম অকার্যকর;ফুল দেয়া কিংবা তাকে নিয়ে কবিতা লেখা নামকরা প্রেমিকাদের পছন্দ হয়না,
এখন বাণিজ্যিক হতে হয়;নোটবুকের নোয়ার চেয়ে কোটিগুণ উচ্চমানের ঘর হৃদয়ে বানালেও ফলাফল শূন্য
শ্বেত আর লাম্পট্যের কাছে ভালবাসার পরাজয়ের প্রতিধ্বনি শুনা যায়
ইট-সিমেন্টের এপার্টমেন্টে প্রেমিকাদের পতন হয় ।


আমারো এমন এক প্রেমিকা ছিল।অধরা ও অদেখা,
বর্ণিল কল্পনায় তাঁকে আমি এঁকেছিলাম অপার্থিব অবয়বে
তাতে তাঁর মনে দাগ কাটেনি;বিবর্ণ ক্ষত নিজ হাতে করেছে বুকে
কাঁচি দিয়ে ফিতা কাটার মত আমার বিশ্বাসকে কেটে কুচিকুচি করেছে
ভয়ে উড়ে যায় হৃদয়ে সুপ্ত ভালবাসার পাখিটা
তার ডানা ঝাঁপটানো বাতাসে কুচিকুচি বিশ্বাস ছেঁড়ে কাগজের মত ওড়ে
আমি নিচের ঠোঁট কামড়ে তা দেখেছি ভেজা চোখে
গাল বেয়ে পড়া নোনতা জল দেখতে দেখতে সে চলে যায় ।
কাব্য,উপন্যাস,ছন্দ,উপমা সাহিত্যে সে আদর্শ প্রেমিকা,মায়াবতী
আমি ব্যর্থ,অপ্রেমিক,নিথর।দ্রুতবেগের মাঝে ধীরগতি।
০৫.০৬.২০১৫
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments