সর্বশেষ

তুমিই সেই মেয়ে

এই যে মেয়ে,তোমার সাথে
অল্প কিছু কথা আছে
আমার হৃদয় জিম্মি এখন
বছরখানেক তোমার কাছে।

এই যে মেয়ে,শুনছো নাকি?
হৃদয়খাতায় কত বাকি?

দুদিনের এক ক্রেতা আমি
তুলির মায়ায় তোমায় আঁকি।
এই যে মেয়ে,পারছিনা আর
বাদ দিয়েছি গ্রহণ আহার
এবার এসে বুকে টানো
ভালবাসায় নেই কোন হার।

কিসের কি ভয়,হয় যদি জয়
কাছাকাছি,মুখোমুখি
একটু ছুঁলে তোমার গালে কিসের কি ক্ষয়
তাকিয়ে দেখি স্বর্গআঁখি।
এই যে মেয়ে,বলে দিলাম
একশতবার ভালবাসি
তুমিই আমার প্রেমের দেবী
যাকে নিয়ে হাওয়ায় ভাসি ।
গদ্যপর্ব
সে ভালবাসে মরণপ্রাণ,
সিরিয়ার আলেপ্পোর টিকে থাকার সংগ্রামে যুক্ত মানুষের মত
অথবা সে ভালবাসতে চায় মরণপ্রাণ

নারকেলজিঞ্জিরার প্রবাল প্রাচীর গুনবে দুজনে আছে যত
সে ও এ দুপ্রান্তের দুটি স্বত্ত্বা
এক হয়ে যায় বিদ্রোহী আত্মার করাল গ্রাসে
তার এক হাতে ভালবাসার বাঁশরী আর হাতে রণতুর্য
আর কন্যার এক হাতে কর্পোরেট ব্যস্ততা আর হাতে অস্পৃশ্য প্রেমসূর্য।

৯.৬.২০১৫
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments