সর্বশেষ

নীলসর্বস্ব ভালবাসা

আমার মন গ্রাম্য,জটিলতার জ ও বোঝেনা
দুটি কথায় সহজে সঁপে দিয়ে নিজেরে অন্যের হাতে
এখন পায় অব্যক্ত অপেক্ষার যন্ত্রণা।
আমার আত্মা এক প্রকার অপার্থিব মায়াকাতর
বিশ্বাসপ্রবণ হয়ে হৃত্‍পিন্ড বের করে দিয়ে দিছে তার হাতে
আর সে খুঁচিয়ে খুঁচিয়ে দেখছে একফোঁটা রক্ত এসেছে কি না
নির্মম!আমার কিছু করার নেই,দেখে যাওয়া ছাড়া।
এখন আমি দ্বিধান্বিত,স্পার্টাকাসের মত অপ্রকাশ্যে লড়ছি
তার ও নিজের সাথে।তাকে ভালবাসা বোকামী অথবা
তার দুর্লভ সঙ্গ কামনা চরম সাহসীকতা
খুঁজে পাই আমার মধ্যে অষ্টম এডোয়ার্ডের অভিশপ্ত ছায়া।

তার বুঝা উচিত আমাকেও
কারো জীবনের প্রথম হওয়া বিরল,ঐতিহাসিক প্রাপ্তি
আমি ইতিহাস,সে ইতিহাসের অবিচ্ছেদ্য উপাদান
অথচ তীব্র পুঁজিবাদ তাঁকে রেখেছে অনেক দূরে
তার আবেগ,মায়া,প্রেম নষ্ট হচ্ছে মানহীন কর্পোরেট সুরে।
এখনো যদিও জোনাকি জ্বললে আমার আশার বাতি জ্বলে
নীল শাড়ী,নীল টিপ আর নীলনারীর নীলসঙ্গে
প্রশস্ত বুকে মাথা রেখে জগতের সব সুখ লুফে নিতে নিতে
ছুঁয়ে দিই ঠোঁট দিয়ে তার তিল ও স্নিগ্ধ গালে।
নীল আকাশ,নীল বাতাস,নীল সৌরভ ,নীল চাওয়া,নীল পাওয়া
নীল চোখ,নীল শোক,সে আমার নীলসর্বস্ব ভালবাসা ।
৯.৬.২০১৫
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments