ঘাসফুল-
হৃদয়ের প্রাচীরে জমে থাকা আবেগে
ঘাসফুল ছন্দে-বিছন্দে প্রেমহীন জীবনে
প্রতিটি বেলায় মানবতার নতুনত্ত্বে।
হৃদয়ের প্রাচীরে জমে থাকা আবেগে
ঘাসফুল ছন্দে-বিছন্দে প্রেমহীন জীবনে
প্রতিটি বেলায় মানবতার নতুনত্ত্বে।
ঘাসফুল-
বয়সের সীমা ছাড়িয়ে সুঊর্ধ্বে
কাঁচা,পাকা,আনাড়ী ও সিদ্ধহস্তে
সুতীব্র যাতনার বেড়াজাল ছিড়ে ফুটে
ঘাসফুল ব্যর্থ আত্মার প্রলয়োল্লাসে।
ঘাসফুল-
মৃত্তিকা ছাড়িয়ে ভার্চুয়াল ভূমিতে
নক্ষত্র সমান একেকটি ঘাসের জন্মের সাথে
কিবোর্ডের আঘাতে বা ঢাকার রাস্তায়
ঘাসফুল,বিপত্তির শেষে জমজমাট আড্ডার কাঁচারিঘরে।
ঘাসফুল-
মধ্যবয়সী যুবকের প্রাণ,যুবতীর অঘ্রাণ
বিশ্ববিদ্যালয়ের ছাত্রের প্রতিভা মেলে ধরার ঘর,
কোন বিত্তশালীর অর্থকে পথশিশুর হাতে পৌঁছার আধার
ঘাসফুল,সাহিত্যের সেই প্রাচীণ রূপ
যেখানে মানুষ ও মানবতা বিমুগ্ধ হাসে...
ঘাসফুল,একটি আদি মানবতার গাঁথা...
০৪.০৮.২০১৪
বয়সের সীমা ছাড়িয়ে সুঊর্ধ্বে
কাঁচা,পাকা,আনাড়ী ও সিদ্ধহস্তে
সুতীব্র যাতনার বেড়াজাল ছিড়ে ফুটে
ঘাসফুল ব্যর্থ আত্মার প্রলয়োল্লাসে।
ঘাসফুল-
মৃত্তিকা ছাড়িয়ে ভার্চুয়াল ভূমিতে
নক্ষত্র সমান একেকটি ঘাসের জন্মের সাথে
কিবোর্ডের আঘাতে বা ঢাকার রাস্তায়
ঘাসফুল,বিপত্তির শেষে জমজমাট আড্ডার কাঁচারিঘরে।
ঘাসফুল-
মধ্যবয়সী যুবকের প্রাণ,যুবতীর অঘ্রাণ
বিশ্ববিদ্যালয়ের ছাত্রের প্রতিভা মেলে ধরার ঘর,
কোন বিত্তশালীর অর্থকে পথশিশুর হাতে পৌঁছার আধার
ঘাসফুল,সাহিত্যের সেই প্রাচীণ রূপ
যেখানে মানুষ ও মানবতা বিমুগ্ধ হাসে...
ঘাসফুল,একটি আদি মানবতার গাঁথা...
০৪.০৮.২০১৪
0 Comments