সর্বশেষ

সম্মোহন

বালক ছিল প্রেমহীন মরুবাসী, ছিল শ্বাপদসংকুল আসামী
একা একা পথ চলে
মাটির বাসনে খেয়েও তৃপ্ত ছিল প্রান্তিক কৃষকের মত...
সসীম কোন চাহিদাও ছিলনা কল্পনায়
ঘুমিয়েই শুধু পরিতৃপ্ত...

তারপর বলা নেই কওয়া নেই এক অমানবিক মানবীর
ধুম করে দৃষ্টির মিসাইলের আঘাত
প্রতি পলকে মায়া,প্রতিটি স্বরে ছায়া,প্রতিটি ছোঁয়ায় উষ্ণতা...সে এক অপূর্ব অবস্থা
পরে জেনেছি এটি প্রেম, এর নাম নাকি ভালবাসা
আমি অবশ্য বিশ্বাস করিনা এখন আর,
আমার মনে হয় এ ছিল তীব্র সম্মোহন....
শরীরে,প্রতীকে,ছবিতে,বার্তায় ও চোখের পানিতে
ছল ছিল,শঠ ছিল, ছিল তোমার মনে সম্মোহন
আমি জানি,আমি মানি,অস্বীকার করার কোন উপায় নেই এখন।
০৪.০৮.২০১৪
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments