সর্বশেষ

এইচএসসি পরীক্ষার্থী মানেই মহাসুন্দরী!

দেশের অধিকাংশ জাতীয় দৈনিকসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াতে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ও তত্‍পরবর্তী উল্লাস সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে । বেশ ভাল কথা ! কিন্তু প্রশ্ন হচ্ছে ফল প্রকাশ হয়েছে এবং ব্যানার নিউজ করে প্রত্যেকটা জায়গায় নারী শিক্ষার্থীদের ছবি দেওয়া হয়েছে । ব্যাপারটা যেন এমন যে এইচএসসি পরীক্ষার্থী মানেই নারী...
একই ঘটনা আগামীকাল থেকে পরীক্ষা শুরু মার্কা নিউজেও দেখা যায় । কথা হচ্ছে, সমানাধিকারের ভিত্তিতেও তো একটা ছেলে তার বা তাদের ছবি প্রকাশের মৌলিক দাবি করতেই পারে । আবার যেসব মেয়ের ছবি দেওয়া হয় এরা সবাই সুশ্রী ও পরিপাটি এবং অভিজাত স্কুলের । যেন এইচএসসি পরীক্ষার্থী মানেই মহহাসুন্দরী । অথচ বাস্তবতা হচ্ছে দৈহিক সৌন্দর্য নেই এমন লাখো মেয়ে পরীক্ষার্থী রয়েছে কিন্তু ক্যামেরাম্যানের রুচিশীল(?)দৃষ্টি তারা কাড়তে ব্যর্থ । একইভাবে গ্রামের কোন কলেজের ফলাফল প্রাপ্তিপরবর্তী উচ্ছ্বাসতা আজ অবধি কোন মিডিয়ায় হাইলাইটেড দেখলাম না ।
আমার মতে এসব মিডিয়ার এক ধরনের সামাজিক ও লিঙ্গ বৈষম্য এবং অপ্রিয় হলেও সত্য ক্রমশ এ বৈষম্য বেড়েই চলেছে , অন্ততপক্ষে মিডিয়া কাভারেজ প্রাপ্তির ক্ষেত্রে ।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments