সর্বশেষ

রবীন্দ্রনাথ ও প্রাসঙ্গিক কিছু প্রশ্ন

ব্রিটিশ শোষিত বাংলা সাহিত্যের ব্রিটিশানুরাগী সাহিত্যিক ও জমিদার শ্রী রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে ঠিক আগের মাত্রায়ই তাঁকে মনে পড়ে।এই যে তাঁর নামের আগে 'কবিগুরু','বিশ্বকবি' লেখা হয়,এটা সাহিত্যের জগতে একধরনের অর্থডক্স ছেলেমানুষী এবং কুসংষ্কারপন্থা।আবার তাঁর মৃত্যু বা জন্মক্ষণে শুধু তাঁর ইতিবাচক কর্ম আলোচিত হলে তাও পক্ষপাতদুষ্টতা।রবীন্দ্রনাথ তত্‍কালীন সামাজিক মুক্তির জন্য কি করেছেন,সাম্রাজ্যবাদবিরোধী অবস্থানে ছিলেন কি না,কেন বাংলাদেশের আশির্বাদ বঙ্গভঙ্গ বিরোধীতা করলেন,কেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধীতা করলেন সেসবও আলোচনায় আনতে হবে।১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পরের বছরই কেন তাঁকে নোবেল দেয়া হয়?নোবেল পুরষ্কারের রাজনৈতিক ব্যবহার কি রবী ঠাকুরের ক্ষেত্রে হয়েছে?সিএফ এন্ড্রুজ আর প্লেজারিয়াজমের অভিযোগের ব্যাপারে আলোচনা হতে হবে।নিম্নবিত্তের অর্থে বিলাসীতা করা ঠাকুরকে নিম্নবিত্তকে পাশ কাটানোর জন্য জবাবদিহি করতে হবে পাঠক ও গবেষকের কাছে।অসাম্প্রদায়িক হিসেবে যে তাঁকে ভূষিত করা হয় সাম্প্রদায়িক 'শিবাজী' নিয়ে কাব্য লেখা সেই তাঁর সাহিত্যের চরিত্রগুলো নির্মাণে কতটুকু সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠেছেন তিনি?বাংলাদেশের নিম্নবর্ণের হিন্দু ও সাধারণ মুসলমানদের বিরুদ্ধে গিয়ে কলকাতার কথিত উচ্চবর্ণের হিন্দুদের বঙ্গভঙ্গ বিরোধী সাম্প্রদায়িক আন্দোলনে কেন তিনি সক্রিয় সমর্থক হলেন?তাঁর ব্রিটিশ অনুদান জমিদারীর প্রজা পূর্ববঙ্গের দরিদ্র মুসলিম ও সনাতনধর্মীরা সাহিত্যের কত শতাংশ অংশে জায়গা পেয়েছে?তাঁর চারিত্রিক স্থিতিশীলতা ছিল কি?
ছোটগল্পের জন্য শরত্‍চন্দ্রের পর রবী ঠাকুর আমার পছন্দ।তাঁর মৃত্যুর দিনে দোষগুণে মিশ্রিত একজন বুর্জোয়া রোমান্টিক সাহিত্যিক হিসেবে তাঁকে স্মরণ করি বেশ গুরুত্ত্ব সহকারে।আর মনে মনে বলি,
বাইশে শ্রাবণ,প্রতি বছর এসে প্রণোদনা নিয়ে
যায় রবীন্দ্র মৌলবাদীদের সুখের পরশ দিয়ে ।

০.০৮.২০১৫

পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments