আমাদের যৌথ কথা ছিল আমরণ এক থাকা
আপনি থাকেননি
আমাদের সম্মিলিত সংস্পর্শে জন্ম দেয়া ভালবাসা তাই
এখন জ্বলন্ত বহ্নি।
আমার ও আপনার পৃথকীকরণ রেখাটি মজবুত হচ্ছে একেকটি দিন
এদিকে আমি অগোছালো মোহে ভেঙে পড়ছি, বন্দি হচ্ছি দুইশত তেরো নম্বর কক্ষে
দিবসের অন্ধকারে,রাত্রির বৈদ্যুতিক আলোর আঘাতে; -ধ্বসে যাচ্ছি
ক্রমে ক্রমে আপনার অভাবে তৈরি হওয়া আকস্মিক মায়াকৃষ্ণগহবরে;
আমার তাত্ত্বিক মরণ ও প্রায়োগিক পতন অনিবার্য ।
আপনার জানা প্রয়োজন-
কিভাবে একটি প্রবল সম্ভাবনাময় মানবনক্ষত্রের করুন মৃত্যুর বিস্ফোরণ ঘটতে যাচ্ছে
আপনারই কারণে;আপনার তেজোদীপ্ত সায়ানাইড মিশ্রিত ছোবলে
আপনার অসম,অপার্থিব,অপ্রত্যাশিত ভালবাসার দুর্লঙ্ঘনীয় জালে ।
আপনাকে জানাতে ইচ্ছে করছে
এই খেলা
শেষবেলা
আমাকেই জেতাবে,আমার বিধ্বস্ত চোখের জলের সমাপ্ত ফোঁটাটির গায়েও ফুটে উঠবে
আপনারই ছবি,
আপনার সব-ই ।
আশা করি তা দেখতে আসবেন, খুব উপভোগ করবেন শরীরে মাখিয়ে বহিরাগত সুগন্ধী
আমার কাছ থেকে যাওয়া চা পাতা ও কর্পূরের গন্ধের জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিলাম
'আমাকে ক্ষমা করবেন' এই শেষ নিবেদনটি করে গেলাম ।
৩১ অক্টোবর, ২০১৫